বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
27 C
Dhaka
Homeজীবনযাপননিজস্ব কিছু ভুলে দাঁতের এনামেল নষ্ট করছে না তো?

নিজস্ব কিছু ভুলে দাঁতের এনামেল নষ্ট করছে না তো?

প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৫৯

গরম চা চুমুক দিতেই দাঁতে ঝাঁকুনি লাগে? টক ফল কামড়াতে গিয়েও অস্বস্তি? দাঁতের সংবেদনশীলতা (টুথ সেনসিটিভিটি) এখন অনেকেরই নিত্যসঙ্গী।

মানুষই ভরসা করেন বিশেষ টুথপেস্টের ওপর। কিন্তু চিকিৎসকদের মতে, সমস্যার মূল সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। এশিয়ান হাসপাতালের ডেন্টাল সার্ভিসেসের সিনিয়র কনসালট্যান্ট ডা. জুলফিকার হাফিজ বলছেন, দাঁত সংবেদনশীল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আক্রমণাত্মক ব্রাশ করা ও ভুল সময়ে ব্রাশ করা।

৩০ মিনিটের নিয়ম: কেন জরুরি

আমরা অনেকেই টক ফল, কোমল পানীয় বা লেবুজাতীয় খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করি। ভাবি, এতে দাঁত পরিষ্কার থাকবে। কিন্তু বাস্তবে এটি উল্টো ক্ষতি করে। টক খাবার দাঁতের এনামেলকে কিছু সময়ের জন্য নরম করে দেয়। এই সময় ব্রাশ করলে সেই নরম এনামেল ঘষে উঠে যেতে পারে। ডা. হাফিজের বলেন, টক খাবার খাওয়ার পর প্রথমে পানি দিয়ে ভালো করে কুলি করুন। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে তারপর ব্রাশ করুন। এই ছোট বিরতিই দাঁতের সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

  • সংবেদনশীলতা কমাতে সহজ অভ্যাস
  • সফট ব্রিসলযুক্ত টুথব্রাশ ব্যবহার করুন
    জোরে ঘষে ব্রাশ করলে এনামেল ক্ষয়ে গিয়ে ভেতরের ডেন্টিন উন্মুক্ত হয়ে যায় যা ব্যথা বাড়ায়।
  • ফ্লুরাইড মাউথ রিন্স ব্যবহার করুন
    সময় নিয়ে এটি এনামেলকে শক্তিশালী করে।
  • লবঙ্গ তেল
    স্বল্পমেয়াদি ব্যথা উপশমে উপকারী হতে পারে।
  • রাতে দাঁত ঘষার অভ্যাস থাকলে
    কাস্টম নাইট গার্ড ব্যবহার করলে এনামেল ও ডেন্টিন সুরক্ষিত থাকে।
  • ঘরে বসে কি এনামেল শক্ত করা যায়?

একবার এনামেল ক্ষয়ে গেলে তা পুরোপুরি ফিরিয়ে আনা যায় না। তবে তাকে আরও ক্ষয় থেকে রক্ষা করা যায়। এ জন্য যা দরকার তা হলো:

  • দুধ, চিজের মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার
    পর্যাপ্ত ভিটামিন ডি
    চিনি ছাড়া চুইংগাম (লালা নিঃসরণ বাড়িয়ে অ্যাসিড নিরপেক্ষ করতে সাহায্য করে)
    বারবার স্ন্যাকস খাওয়া বা ঘনঘন টক পানীয় পান করলে এনামেল নিজে থেকে ঠিক হওয়ার সুযোগ পায় না এমনটাই জানান ডা. হাফিজ।

কখন সতর্ক হবেন: মাঝেমধ্যে হালকা সংবেদনশীলতা স্বাভাবিক। তবে যদি—

একটি নির্দিষ্ট দাঁতেই ব্যথা বাড়তে থাকে
কামড় দিলে ব্যথা হয়
মাড়ি থেকে রক্ত পড়ে
দাঁতে গর্ত বা ফাটল দেখা যায়
তবে এটি ক্যাভিটি, দাঁত ফাটা বা মাড়ির রোগের লক্ষণ হতে পারে। এক সপ্তাহের বেশি অস্বস্তি থাকলে অবশ্যই ডেন্টাল চেকআপ করানো জরুরি।

  • স্থায়ী সমাধান

ডেন্টাল ক্লিনিকে—

ফ্লুরাইড ভার্নিশ
ডেসেনসিটাইজিং এজেন্ট
রেজিন সিল্যান্ট
মাড়ি সরে গেলে গাম গ্রাফট
এসব চিকিৎসা দীর্ঘমেয়াদি স্বস্তি দিতে পারে। আর যদি সমস্যার উৎস স্নায়ুতে হয়, তবে ক্যাভিটি চিকিৎসা, কামড়ের সমস্যা ঠিক করা বা প্রয়োজন হলে রুট ক্যানাল সম্পূর্ণভাবে ব্যথা দূর করতে পারে। আমরা দাঁত ব্রাশ করি সুস্থ থাকার জন্যই। কিন্তু ভুল সময় ও ভুল পদ্ধতিতে সেই ব্রাশই দাঁতের ক্ষতি ডেকে আনতে পারে। তাই আজ থেকেই মনে রাখুন টক খাবারের পর ৩০ মিনিট অপেক্ষা। দাঁতের যত্নে ছোট সচেতনতাই সমাধান হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর