মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
27 C
Dhaka
Homeজীবনযাপনকোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ৫ খাবারেই মিলতে পারে সমাধান

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ৫ খাবারেই মিলতে পারে সমাধান

প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬ ১০:০৭

গরমে অনেকেই আবার কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা কাটছে বাথরুমে। তাও পেট পরিষ্কার হচ্ছে না। পেট পরিষ্কার না হওয়ার দরুন খিদেও পাচ্ছে না। ফলে সারাদিন তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। কোষ্ঠকাঠিন্য থাকলে অস্থিরতায় দিন কাটে।

এ রোগে আক্রান্ত হলে দিনটা ভালো যায় না, সারাদিন খারাপ যায়। আর পেটের ভেতর কেমন অস্বস্তি লাগে। আর অস্বস্তিকর গরমে শরীর জ্বালাপোড়া করে। তীব্র দাবদাহে শরীরের যাতা-অবস্থা হয়। আর এই ফাঁক গলে নানা রোগ গোপনেই বাসা বাঁধছে। পেট ফাঁপা, গ্যাস, বদহজম ইত্যাদি জটিলতায় ভুগছেন।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। আসলে মলকে নরম করার জন্য প্রয়োজন হয় পানির। আর গ্রীষ্মে আপনার শরীরে পানিরই ঘাটতি হয় বেশি। ফলে মল নরম হয় না। এ কারণে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ বাড়ে। তবে সমস্যা নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। বরং আপনাকে এর সমাধান খুঁজে বের করতে হবে। তাই সতর্ক থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেন জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন হলে এ সমস্যার সমাধান করবেন কীভাবে? আসুন জানা যাক—

  • দিনে ৩-৪ লিটার পানি পান

তীব্র গরম পড়েছে। দাবদাহের জ্বালায় একদম নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে দেহ থেকে পানির মতো অনবরত ঘাম বেরিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে নির্গত হচ্ছে জরুরি খনিজ। এ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হওয়া খুবই স্বাভাবিক। তবে চিন্তা নেই, এ সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে পর্যাপ্ত পানি পান। দিনে অন্ততপক্ষে ৩-৪ লিটার পানি  পান করুন। তাহলেই আপনার শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ঠিকমতো চলবে। এমনকি সকাল-সকাল পেট পরিষ্কারও হয়ে যাবে। তাই সঠিক পরিমাণে পানি পান করতে ভুলবেন না।

  • শাক-সবজি 

কোষ্ঠকাঠিন্য আক্রান্ত ব্যক্তির ডায়েটে ফাইবারের অভাব লক্ষ করা যায়। তারা সাধারণত কার্ব, প্রোটিন রিচ ডায়েট খেয়ে থাকেন। সে কারণে পেট পরিষ্কার হতে চায় না। এমনকি মলের গঠনও ঠিকমতো হয় না। তাই তাদের প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রাখতে হবে। বিশেষ করে, এই গরমের দিনে মসুর ডাল, শাক-সবজি খাওয়া খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে পেট সহজে পরিষ্কার হয়। এ ছাড়া শাক-সবজি হলো ভিটামিন, খনিজের ভাণ্ডার। তাই এ খাবার খেলে শরীর সার্বিকভাবে সুস্থ থাকবে।

  • ফলের রসে

ফল চিবিয়ে খেলে সব থেকে বেশি উপকারী। কারণ এর মাধ্যমে দেহে পৌঁছে যায় পর্যাপ্ত ফাইবার। আবার চিবিয়ে না খেয়ে থাকতে পারবেপারলে ফলের রস খান। বিশেষ করে, এই গরমে রস করে ফল খেলেও খুবই উপকার মেলে। এতে শরীরে পানির ঘাটতি পূরণ হয়। এ ছাড়া পৌঁছে যায় ফাইবার, ভিটামিন ও খনিজ। ফলে অনায়াসে শরীর সুস্থ থাকতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। তাই এখন থেকে প্রতিদিন অন্তত এক গ্লাস ফলের রস পান করুন।

  • ইসবগুল

পেট পরিষ্কার করতে চাইলে ইসবগুলের থেকে ভালো কোনো বিকল্প আমাদের হাতে এখনও নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফলে ইসবগুল খেলেই পেট পরিষ্কার হয়ে যায় খুবই সহজে। এ ক্ষেত্রে কিছুটা পরিমাণে ইসবগুল এক গ্লাস পানিতে  ভিজিয়ে রাতেরবেলা খেয়ে নিন। সকালে উঠে দেখবেন পায়খানার বেগ এসেছে। আর ইসবগুল কোলেস্টেরল রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এই গরমে কোষ্ঠকাঠিন কাটাতে অবশ্যই এই প্রাকৃতিক উপাদান খান।

  • তিসির বীজ

কোষ্ঠকাঠিন্য দূরতে পারে তিসি কাটাতে আপনার হাতিয়া হতে পারে তিসির বীজও। এই বীজের অনেক গুণ। এতে আছে ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস। তাই পেটের নানা সমস্যার সহজ সমাধান করতে পারে এই বীজ। এ ছাড়া তিসির বীজ পেট পরিষ্কারেও সিদ্ধহস্ত। এ বীজ গুঁড়ো করে সালাদে মেশাতে পারেন কিংবা পানি ছড়িয়ে দিতে পারেন। আশা করছি সহজেই পেট ক্লিয়ার হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর