বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬
23.7 C
Dhaka
Homeরাজনীতিশোকজ নোটিশ দেওয়া হল মাওলানা মামুনুল হককে

শোকজ নোটিশ দেওয়া হল মাওলানা মামুনুল হককে

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৬ ৬:১৯

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে এই নোটিশদেওয়া হয়।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার ইউনুচ আলী স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে একজন মনোনীত প্রার্থী। গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

এতে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১২ (১) অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।Advertisementআচরণবিধি লঙ্ঘনের অপরাধে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর