বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬
23.7 C
Dhaka
Homeরাজনীতিসিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৬ ২:৪৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিয়েছে।

বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।Advertisement

এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, আজ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে প্রবেশ করে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর