মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeরাজনীতি‘ফল যাই হোক,মেনে নেবে জামায়াত

‘ফল যাই হোক,মেনে নেবে জামায়াত

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:১৮

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটলেও ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনের ফলাফল যাই হোক, কেউ মেনে না নিলেও জামায়াত মেনে নেবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বেশিরভাগ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমি আজ রোজা ছিলাম। তাই সংবাদ সম্মেলনে আসতে একটু দেরি হয়েছে। আপনাদের অপেক্ষায় করতে হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি।

শফিকুর রহমান বলেন, শত প্রতিকূলতার মধ্যেও থেমে যায়নি জামায়াত ইসলামী। প্রতিষ্ঠার পর থেকে লড়াই করে যাচ্ছে। যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা অনেকেই মারা গেছেন, অনেককেই মারা হয়েছে, অনেকে আবার দায়িত্ব শেষ করে অবসরে গেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহতালার ইচ্ছায় যদি দেশের দায়িত্ব আমাদের ওপর আসে, আপনাদের (সাংবাদিক) আমাদের বেশি প্রয়োজন। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন। আমরা মিডিয়ার পূর্ণ স্বাধীনতা চাই। সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে ছায়ার মতো ছিলেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

জামায়াত আমির ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি এই আসনে তার প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেন, এই আসনে যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন— তুমি আমার সহযোদ্ধা, আজকেও আমাদের দুবার দেখা হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আমি তার সহযোগিতা নেব, পরামর্শ নেব। আমরা যদি সরকার গঠন করতে পারি সব রাজনৈতিক দলের সহযোগিতা ও পরামর্শ নেব।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর