শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
24 C
Dhaka
Homeধর্মরমজানে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাবেন যে শর্তে 

রমজানে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাবেন যে শর্তে 

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:১০

মদিনার মসজিদে নববী রমজান মাসে মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে আগ্রহীরা বিভিন্ন সেবামূলক দায়িত্ব পালন করতে পারবেন।

মসজিদে নববীর এজেন্সি ফর এনরিচমেন্ট অ্যান্ড ভলান্টিয়ার অ্যাফেয়ার্স রমজান ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি শুরু করেছে। স্বেচ্ছাসেবকরা মসজিদের ভেতরে ও সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।স্বেচ্ছাসেবকদের কাজের মধ্যে থাকবে: ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান, নামাজের কাতার সঠিকভাবে সাজাতে সহায়তা, স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি, বিদেশি দর্শনার্থীদের জন্য সরাসরি অনুবাদ ও সচেতনতামূলক সেবা দেওয়া।

আগ্রহী ব্যক্তিদের সৌদি সরকারের ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ধর্মীয় খাত নির্বাচন করে মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তরের নাম অনুসন্ধান করতে হবে, এরপর উপলব্ধ স্বেচ্ছাসেবামূলক পদের তালিকা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে রমজানে মসজিদে নববীর সেবার মান আরও উন্নত হবে এবং স্বেচ্ছাসেবার সংস্কৃতি সমাজে আরও দৃঢ় ভিত্তি পাবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর