বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


