বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
20 C
Dhaka
Homeখেলাপাকিস্তানিদের সঙ্গে মোস্তাফিজকে তুলনা করলও আকাশ চোপড়া

পাকিস্তানিদের সঙ্গে মোস্তাফিজকে তুলনা করলও আকাশ চোপড়া

প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬ ৫:০৩

রাজনৈতিক কারণে আসন্ন আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছেন কলকাতা নাইটরাইডার্স। যা নিয়ে ব্যাট সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলেছেন তিনি।

মূলত, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কালকাতা। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে।

এ নিয়ে আকাশ চোপড়া বলেন, যা কিছু হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এমন করেছে। আমার মতে, পুরাই ঠিক করেছে ওরা। কলকাতার কিছুটা সমস্যা হবে, অকশনের আগে এমন ঘোষণা আসলে ভালো হত। আপনি বলতে পারেন ফিজের কি দোষ? সে তো কিছু করেনি।

এরপরই উদাহরণ হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তুলে করেন আকাশ। তার ভাষ্য, এটা তো আপনি সব পাকিস্তানি ক্রিকেটারকে নিয়েও বলতে পারেন। ক্রিকেটারদের তো কিছুই করার নেই। তবে দেশ যখন ভুল কিছু করে, তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোল্যাটারাল ড্যামেজ এটাকেই বলে। আমি সিদ্ধান্তের সঙ্গে একমত। এভাবেই আপনাকে আপনার শক্তি প্রদর্শন করতে হবে।আবুধাবিতে হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা। মোস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর