বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬
33 C
Dhaka
Homeখেলাপাকিস্তান সফরে প্রথমবারের মত জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা

পাকিস্তান সফরে প্রথমবারের মত জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা

আপডেট: এপ্রিল ১০, ২০২৬ ৮:৪৭
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৬ ৪:১১

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ইতোমধ্যে পূর্ণাঙ্গ সফরের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 

আগামী ৩ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৯-এর অংশ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সিরিজ শেষে ১২ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে, যা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হারের পর কিছুটা চাপে রয়েছে দলটি। অন্যদিকে, জিম্বাবুয়ে রয়েছে সপ্তম স্থানে। তারা তাদের সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই হেরে আত্মবিশ্বাসে কিছুটা পিছিয়ে রয়েছে।

তবে প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগকে ইতিবাচকভাবেই দেখছে জিম্বাবুয়ে দল। নতুন কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে চায় তারা।

সূচি অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল পাকিস্তানে পৌঁছাবে জিম্বাবুয়ে নারী দল। সফরকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দুই দলই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর