শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
26 C
Dhaka
Homeখেলাশরিফুল-নাহিদ পিএসএলে আলো ছড়িয়ে ফিরছেন দেশে 

শরিফুল-নাহিদ পিএসএলে আলো ছড়িয়ে ফিরছেন দেশে 

প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৬ ৮:২৩

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদান দিলেন দুই বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সোমবার (১৩ এপ্রিল) মুলতান সুলতান্সের বিপক্ষে পেশোয়ার জালমির ২৪ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে এক দিন বাড়তি পাকিস্তানে থেকে মাঠেই নিজেদের গুরুত্ব প্রমাণ করলেন এই দুই টাইগার তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ক্যাম্পে যোগ দিতে আজ মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

মুলতানের বিপক্ষে ম্যাচে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। বিশেষ করে ডেথ ওভারে তাঁর ১৪৭ কিলোমিটার গতির নিখুঁত বোলিংয়ে কুপোকাত হয়েছে প্রতিপক্ষ।

অন্যপ্রান্তে শরিফুল ইসলাম কোনো উইকেট না পেলেও ছিলেন বেশ কিপটে। ৪ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৭ রান। তাঁদের এই নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলে মুলতান।

এবারের পিএসএল মৌসুমে নাহিদ রানা ছিলেন অসাধারণ। ৪ ম্যাচে মাত্র ৫.৪২ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৭টি উইকেট। অন্যদিকে, শরিফুল ইসলাম ৫ ম্যাচ খেলে ২ উইকেট পেলেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়েছেন।

মুলতানকে হারিয়ে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকল পেশোয়ার জালমি। বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে শরিফুল-নাহিদের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতান্স।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর