বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাবিসিবির আগামী নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন 

বিসিবির আগামী নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন 

প্রকাশ: মে ১৩, ২০২৬ ৫:১৩

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির প্রধান কাজ নির্বাচন দেওয়া। সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১৩ মে) নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিসিবি।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

নবগঠিত এই কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে বলে জানিয়েছে বিসিবি। আগামী কয়েক দিনের মধ্যেই এই কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে। বর্তমান বোর্ড প্রধান তামিম জানিয়েছিলেন, জুনের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিসিবি নির্বাচন।

নির্বাচনের প্রসঙ্গ এলে উঠে আসে তামিমের পদত্যাগের বিষয়। তামিম কি নিজের অধীনেই নির্বাচন দেবেন, না সরে যাবেন, এটি নিয়ে কৌতূহল ছিল। বিসিবি সভাপতি নিজেই কৌতূহল মিটিয়েছেন।

তামিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি পদত্যাগের কথা চিন্তা করিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। প্রথমদিন থেকেই বলেছি, আমি নির্বাচনে অংশগ্রহণ করব।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর