শনিবার, মে ৩০, ২০২৬
শনিবার, মে ৩০, ২০২৬
27 C
Dhaka
Homeখেলাজিম্বাবুয়ে আগামী জুনে আসছে বাংলাদেশ সফরে 

জিম্বাবুয়ে আগামী জুনে আসছে বাংলাদেশ সফরে 

প্রকাশ: মে ২৯, ২০২৬ ১১:২৪

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। লাল ও সাদা বলের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল আর জিম্বাবুয়ে ‘এ’ দল।

সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে দুই। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৮ জুন সিরিজের শুরু হবে সাদা বলের ক্রিকেট দিয়ে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ১০ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের ক্রিকেট। চার দিনের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চায়ের দেশ সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৭ জুন মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এরপর ২৪ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে নামবে জিম্বাবুয়ে ‘এ’ দল। গত বছরের অক্টোবরের পর তারা আর কোনো ম্যাচ খেলেনি। সর্বশেষ হারারে স্পোর্টস ক্লাবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে ‘এ’ দল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর