বাংলাদেশের ৮ জন তারকা ক্রিকেটার রয়েছেন যাদের মধ্যে, তারা হলেন- তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটির আসন্ন প্লেয়ার ড্রাফটে শুধু বাংলাদেশি তারকারাই নন, বিশ্ব ক্রিকেটের বেশ কিছু নামীদামী তারকাও নাম লিখিয়েছেন। এবারের এপিএল ড্রাফটে ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা নিবন্ধন করেছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট আয়োজনের কথা ছিল। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকানা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে ড্রাফট। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।
এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


