রবিবার, আগস্ট ১৬, ২০২৬
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeজাতীয়শিগগিরই বিকল এলএনজি টার্মিনাল চালু

শিগগিরই বিকল এলএনজি টার্মিনাল চালু

প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ৩:৪০

চট্টগ্রামের মহেশখালী এলএনজি টার্মিনালের বিকল দুটি বয়লারের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আগামী দুই-একদিনের মধ্যে এ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম তাজ উদ্দিন ঢালী বলেন, প্রকৌশলীদের চেষ্টায় যান্ত্রিক ক্রুটি দূর করে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। দুপুরের পর থেকে জাতীয় গ্রিডে ৬৬২ মিলিয়ন ঘনফুট এবং চট্টগ্রামে চাহিদার বিপরীতে ২০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবেশন করা হচ্ছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বয়লারের কারিগরি ত্রুটির কারণে প্রায় দুই সপ্তাহ ধরে এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে এসে দেশজুড়ে তীব্র সংকট দেখা দিয়েছিল। দেশি-বিদেশি প্রকৌশলীদের দিনরাত পরিশ্রমের মাধ্যমে মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

গ্যাস সরবরাহ এলএনজি টার্মিনাল চট্টগ্রাম যান্ত্রিক ত্রুটি

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর