Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
22 C
Dhaka
Homeজাতীয়সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশ: October 9, 2026 8:49

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বেসামরিক স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বাংলাদেশ সৌদি আরব সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

 

বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ওপর গুরুত্বারোপ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদির আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন দেশি-বিদেশি নাগরিক।

হামলার পর বিমানবন্দরে পার্ক করে রাখা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া’র একটি বিমানে আগুন ধরে। এতে নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর