শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল মিছিল কিফায়েত নগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ব্যাপক মারধর করা হয়।এতে ৫ নেতা-কর্মী গুরুতর আহত ও মোটর সাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি মোটর সাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া কয়েকটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
হামলার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে।এতে করে পালিয়ে যায় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঘটনার পর পরই পুলিশ, বিজিবি, এসআরবিসহ প্রশাসনের কর্মকর্তারা হাজির হন এলাকায়। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে রাতভর অভিযান পরিচালনা করে তারা।তবে কাউকে গ্রেফতার কিংবা আটকের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
বর্তমানে ফটিকছড়ি জুঁড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


