বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
23 C
Dhaka
Homeঅর্থনীতিআদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ বন্ধ হয়ে চালু হবে ১৮ ডিসেম্বর

আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ বন্ধ হয়ে চালু হবে ১৮ ডিসেম্বর

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ৬:০২

বুধবার (২৫ নভেম্বর) বার্ষিক সংস্কার কাজের জন্য মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির গোদ্দা বিদ্যুৎকেন্দ্রের একাংশ। কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে, যেখানে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এর মধ্যে ৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ষিক সংস্কারের পরিকল্পনাটি আগে থেকেই সূচি অনুযায়ী নির্ধারণ করা হয়।

এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি পাওয়ার। আর এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি।

একটিতে সংস্কার কাজ চললেও ৮০০ মেগাওয়াটের অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চলবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টার তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।

এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন শীতের মৌসুমে যেহেতু বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকে তাই, আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের কোনো শঙ্কা নেই। তবে যদি চাহিদা বাড়ে তখন পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর