মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
28.7 C
Dhaka
Homeআন্তর্জাতিকমোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ পার্টির‘ পদযাত্রা দ্বিতীয় দিনেও অব্যাহত

মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ পার্টির‘ পদযাত্রা দ্বিতীয় দিনেও অব্যাহত

প্রকাশ: জুলাই ২১, ২০২৬ ১২:৩৫

ভারতের শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে যুবনেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজিপি) ব্যানারে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে পুনরায় অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। খবর এনডিটিভির।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে শুরু হওয়া হাজার হাজার শিক্ষার্থীর ‘সংসদ চলো’ পদযাত্রা দমনে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ব্যাপক টিয়ারগ্যাস ও লাঠিচার্জ চালায়। এতে ১০০ জনের বেশি পুলিশ সদস্য ও ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হন। পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও বিশৃঙ্খল আচরণের অভিযোগ এনে প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভাঙচুরের দায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অন্যদিকে, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সিজিপি প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন- অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও নিট পরীক্ষার অনিয়মে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ। কিন্তু সরকার থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় আজ মঙ্গলবার (২১ জুলাই) যন্তর মন্তরে নিজেদের মঞ্চ ও তাঁবু পুনঃস্থাপন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি‘।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর