বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬
26 C
Dhaka
Homeআবহাওয়াদেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ

প্রকাশ: মার্চ ১০, ২০২৬ ৯:৩৯

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১০ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর