বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
22 C
Dhaka
Homeআবহাওয়াবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১০:৫২

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এদিকে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে সূর্যাস্ত হবে। বুধবার ভোর ৬টা ১১ মিনিটে সূর্যোদয় হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর