শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
25 C
Dhaka
Homeজাতীয়জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন নভেম্বরে

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন নভেম্বরে

প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬ ৪:৪৮

বাংলাদেশে সফর আস‌ছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এই তথ‌্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হয়, বাংলা‌দেশ সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি বাংলাদেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন। বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়ন তার সফরের প্রধান গুরুত্বের বিষয় হবে।

সফরকালে তি‌নি সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, এনজিও, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর