রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরগোবিপ্রবিতে সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণের নতুন কমিটি ঘোষণা

গোবিপ্রবিতে সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৬ ৩:২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা, সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন চাকদার। একই বিভাগের সহপাঠী শামছুল ইসলাম রিয়াজ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ. কে. এম. শহিদুল ইসলাম চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন চাকদার দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে অর্পিত এই গুরুদায়িত্ব আমি অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করছি। ইনশাআল্লাহ, মেধা ও ভাতৃত্বের সেতুবন্ধনে আমাদের প্রিয় পুণ্যভূমি সিলেটের শিক্ষার্থীদের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করব। সকলের সহযোগিতায় একটি আধুনিক ও গতিশীল ছাত্র সংগঠন উপহার দিতে চাই।”
অন্যদিকে সাধারণ সম্পাদক শামছুল ইসলাম রিয়াজ বলেন, “আগামীতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
সংগঠনটির নতুন কমিটি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ জোরদার, নবীন শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সহযোগিতা, পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর