সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬
28 C
Dhaka
Homeজীবনযাপন৫ উপায়ে দূর করুন মোবাইল ফোনের নেশা 

৫ উপায়ে দূর করুন মোবাইল ফোনের নেশা 

প্রকাশ: মার্চ ৬, ২০২৬ ১০:০১

সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকছেন? বুঝতেই পারছেন না কখন সময় গড়িয়ে যাচ্ছে। অথচ প্রয়োজনীয় কাজের অগ্রগতি নেই বললেই চলে।

অভ্যাস পরিবর্তন করতে চাইলে জেনে নিন ফোন এড়িয়ে চলার পাঁচটি সহজ উপায়—তাহলেই সময় ব্যবস্থাপনায় আর ভোগান্তি পোহাতে হবে না।

  • সময় বেঁধে ফেলুন

দিনে একটা নির্দিষ্ট সময় বেঁধে ফেলুন। এই সময়ের বাইরে ফোন নিয়ে আর ব্যস্ত থাকবেন না। সময় শেষ হলে ফোন রেখে দেবেন। দেখবেন অনেকটাই ফোনের নেশা কমে গেছে।

  • নোটিফিকেশন বন্ধ করে রাখুন

কাজের সময় ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখুন। দেখবেন অনেকটাই কাজে দিচ্ছে এই উপায়। ঘন ঘন ফোনের টুং টুং আওয়াজ আর বিরক্ত করবে না আপনাকে।

  • নিজের শখকে সময় দিন

ফোনকে দূরে সরিয়ে রাখতে নিজের শখকে সময় দিন। ছবি আঁকা থেকে গান শোনা, গিটার বাজানো, এমন অনেক শখই থাকে একজনের। সেই শখকে সময় দিন। দেখবেন ফোন ব্যবহারের সময় অনেকটাই কমে গেছে।

  • বিছানার থেকে ফোন দূরে রাখুন

বিছানায় শোয়ার সময় ফোন নিয়ে ঘুমাবেন না। তাহলেই দেখবেন অনেকটা সময় বেঁচে গিয়েছে আপনার। ফোন নিয়ে বিছানায় গেলেই ঘুমের অনেকটা সময় নষ্ট হয়ে যায়।

  • ২০-২০-২০ নিয়ম

ফোনের জন্য চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ছে দিন দিন। তাই ২০-২০-২০ নিয়ম মেনে চলুন সবসময়। ২০ মিনিট ফোন ব্যবহারের পর ২০ সেকেন্ড ২০ ফুট দূরের কোনো জিনিস দেখুন। এতে ভালো থাকবে চোখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর