আগামী ১০ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
পদ ও যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফায়ারফাইটার পদে। পদভিত্তিক জনবল ও বেতনের তালিকা নিচে দেওয়া হলো:
- ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা): ১৬৫টি পদ (বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০)
- ড্রাইভার: ১৩টি পদ (বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০)
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদ (বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০)
- অফিস সহায়ক: ০৪টি পদ (বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০)
- অন্যান্য পদ: এছাড়া সাঁট-লিপিকার, ধর্মীয় শিক্ষক, ইঞ্জিন ড্রাইভার (মেরিন), নার্সিং অ্যাটেনডেন্ট এবং সহকারী হোজ রিপেয়ারার পদেও নিয়োগ দেওয়া হবে।
- শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)
ফায়ারফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে:
- পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি।
- মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি।
অবশ্যই অবিবাহিত হতে হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৬ ও ৭ নম্বর পদের (ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট) ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু
- ১০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ সময়
- ৯ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে প্রাপ্ত ‘ইউজার আইডি’ ব্যবহার করে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে না।
সূত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েভসাইট


