আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬———–
প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
০৫ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা
২টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
https://usbair.com/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস
বিভাগ: গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই)
পদের নাম: জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকাট্রনিকস, অটোমোটিভ বা ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা
কাজ ও দায়িত্ব
মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের দায়িত্ব হবে জিএসইর নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং যন্ত্রাংশ পরিবর্তন। কোনো সরঞ্জামে একই ধরনের সমস্যা বারবার দেখা দিলে এর কারণ খুঁজে বের করে সমাধানের উদ্যোগও নিতে হবে। পাশাপাশি যন্ত্রপাতির কার্যক্ষমতা, ডাউনটাইম ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যবেক্ষণ করতে হবে।
জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা, সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় এবং নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করার কাজে যুক্ত থাকবেন।
চাকরির ধরন:
ফুলটাইম
প্রার্থীর ধরন:
নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল:
যেকোনো জায়গায়
বেতন:
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা:
বছরে দুটি উৎসব বোনাস, বিনা মূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পাবেন।
আবেদন ক্যেরবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের engineeringjobs@usbair.com ঠিকানায় সিভি পাঠাতে হবে। ই-মেইলের বিষয় অংশে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬


