শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
28 C
Dhaka
Homeবিনোদনজুবিন নটিয়াল বিয়ে করলেন কোন পাত্রী কে?

জুবিন নটিয়াল বিয়ে করলেন কোন পাত্রী কে?

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৯

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল নীরবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিষয়টি সামনে আসতেই আলোচনায় তিনি। ভারতের উত্তরাখণ্ডে পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

ইন্ডিয়াডটকমের প্রতিবেদনে জানা যায়, পুরো আয়োজনটি ছিল একান্ত ব্যক্তিগত ও ঐতিহ্যবাহী। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এখন পর্যন্ত নিজের বিয়ে বা স্ত্রী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই গায়ক।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। ভক্তদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল—কে সেই ভাগ্যবতী, যিনি জুবিনের জীবনসঙ্গী হলেন? কেউ কেউ দাবি করছেন, দীর্ঘদিনের পরিচিত এক বান্ধবীকেই বিয়ে করেছেন তিনি। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন জুবিন। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তিনি নীরবে সম্পন্ন করেছেন বলেই মনে করছেন অনেকে। এর আগে বলিউড অভিনেত্রী নিকিতা দত্ত-এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেটি কখনোই আনুষ্ঠানিক রূপ পায়নি।

সংগীতজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করা জুবিন নটিয়াল ‘এক মুলাকাত’, ‘জিন্দেগি কিছু তো বাতা’, ‘তুম হি আনা’ এবং ‘রাতান লম্বিয়ান’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার হঠাৎ বিয়ের খবর স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ ও বিস্ময়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর