শুক্রবার, মে ৮, ২০২৬
শুক্রবার, মে ৮, ২০২৬
27 C
Dhaka
Homeজীবনযাপনগরমে আম খেলে কী ব্রণ বাড়ে?

গরমে আম খেলে কী ব্রণ বাড়ে?

প্রকাশ: মে ৮, ২০২৬ ১০:০৯

গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘাম, ধুলোবালি, দূষণ, মানসিক চাপ এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়।

অনেকেই মনে করেন এই সময় বেশি আম খাওয়ার কারণেও ব্রণ বাড়ে, তবে বিশেষজ্ঞদের মতে বিষয়টি পুরোপুরি সঠিক নয়।

আম কি সত্যিই ব্রণ বাড়ায়?

পাকা আমে প্রাকৃতিক শর্করা থাকে, যা বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে বাড়তে পারে। এতে হরমোনের ভারসাম্যে প্রভাব পড়ে এবং কিছু মানুষের ত্বকে তেল নিঃসরণ বেড়ে গিয়ে ব্রণ হতে পারে। তবে শুধুমাত্র আম খেলেই ব্রণ হবে, এমন কোনো প্রমাণ নেই। বরং আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ কমানোর উপাদান ত্বকের জন্য উপকারীও হতে পারে।

আম খাওয়ার সঠিক উপায়

পুষ্টিবিদদের মতে, আম একা না খেয়ে কিছু উপকারী খাবারের সঙ্গে খেলে ত্বকের ক্ষতি কমানো যায়। যেমন—টকদইয়ের সঙ্গে আম: টকদই রক্তে শর্করা শোষণের গতি কমায়। ফলে সুগার হঠাৎ বাড়ে না এবং ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

বাদাম ও বীজের সঙ্গে আম:

ভেজানো আমন্ড, চিয়া সিডের মতো খাবার স্বাস্থ্যকর ফ্যাট যোগ করে। যা শর্করার ভারসাম্য রাখে
ত্বকের জন্য উপকারও আছে।

আমের সঙ্গে দই ও বাদাম মিশিয়ে খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়, প্রদাহ কমে এবং ত্বকও ভালো থাকে। একইসঙ্গে এটি গরমে শক্তি জোগায় এবং মিষ্টি খাবারের চাহিদা কমাতে সাহায্য করে।

গরমে ব্রণ বাড়ার জন্য শুধু আমকে দায়ী করা ঠিক নয়। বরং সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে আম খেলে ত্বকের উপকারও হতে পারে। তাই ভয় না পেয়ে বুঝে শুনে আম খাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর