বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬
30 C
Dhaka
Homeপ্রবাসলেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

প্রকাশ: মে ১৩, ২০২৬ ১০:৩৩

লেবাননের দক্ষিণাঞ্চলের ক‌য়েক‌টি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেয়ার অনুরোধ করে‌ছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এক বার্তায় ব‌লে‌ছে, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্তেজ-বেল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেয়ার অনুরোধ করা হলো।

ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা পরিহার করে চলুন। যেসব স্থানে আপনাদের কফিল বা স্পন্সররা/ তাদের পরিবার বা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেনা, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণ করুন।

এদিকে সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হ‌য়ে‌ছেন। তাদের নিহ‌তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

এদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী নিহত হওয়ার তথ্য জানায় দূতাবাস। নিহতের মধ্যে একজন সাতক্ষীরার জেলার শুভ কুমার দাস (২৮)।

জানা যায়, সোমবার রাতেই নাবাতিয়েহর আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা থাকতেন। এই হামলার পর আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা নিহত হন দুই বাংলাদেশি। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বর্তমানে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শফিকুল ও নাহিদুলের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর