শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬
34 C
Dhaka
Homeজেলার খবরবাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-সাব্বির

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-সাব্বির

আপডেট: মে ১৬, ২০২৬ ৩:৩৩
প্রকাশ: মে ১৬, ২০২৬ ৩:৩২

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

গতকাল শুক্রবার (১৫ মে ২০২৬) তারিখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিম) বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস. এম. জোবায়ের হোসেন (ফাহিম), সহ-সভাপতি মো: সোহেল আহমেদ, মো: জাহাঙ্গীর, মামুনুর রশীদ, ফারুক হোসেন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ত্রিপুরা বিরাজ, হাসিবুল ইসলাম সাগর, রাকিব হাসান তানভীর।সাংগঠনিক সম্পাদক শাকিব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান। দপ্তর সম্পাদক রিফাত আলভী আবির, সহ-দপ্তর সম্পাদক, নেপাল বিশ্বাস, প্রচার সম্পাদক: ফাহিম আনজুম
অর্থ সম্পাদক: শিমুল হোসেন,সাহিত্য বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন রিফাতুল ইসলাম, ফাহিম হোসেন ও মো: তানভীর।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার একটি বড় অঙ্গীকার।

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ঐক্যই পারে ক্যাম্পাসে একটি সুন্দর ও গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে সহিংসতা, ভয়ভীতি ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারবে।

ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করবে। অতীতের ন্যায় আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন, লড়াই, সংগ্রাম, ক্রিয়া ও মেধাভিত্তিক সৃজনশীল জ্ঞান চর্চায় পাশে থাকবো। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর