শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরনামাজে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

নামাজে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

প্রকাশ: মে ২২, ২০২৬ ৬:৪৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক ওমান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান রায়হান। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার পথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর