আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে হামে ৫৪ জন এবং উপসর্গে ১ হাজার ২৬১ জন রয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত ৮ হাজার ৩২৯ জন এবং উপসর্গ দেখা দিয়েছে ৬০ হাজার ৫৪০ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জন এবং উপসর্গে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ জন।


