গত শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তোফায়েল আহমেদের ছেলে।
জানা যায়, খিরাম সর্তা বিটের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে জানতে খিরাম বন বিভাগের সর্তা বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


