চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৭ জুন) রাতে ফটিকছড়ি থানাধীন ১৩নং লেলাং ইউনিয়নের শাহনগর গোপালঘাটা গ্রাম থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালঘাটা এলাকায় কিছু ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই তিনজন ব্যক্তি ঝোপ-জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। পরে র্যাব আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে গোপালঘাটা গ্রামের মেন গেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


