রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
29 C
Dhaka
Homeজেলার খবরনাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযানে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা...

নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযানে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:০৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদ, অনুমোদন ও লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে এক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদন ও লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেনারি দোকানের মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

নাজিরহাট বাজারের মূল সড়কসহ অলি-গলি দখল করে ব্যবসা করছেন দোকানদাররা। চলাচলের রাস্তায় ভাসমান দোকানের কারণে, সাধারণ মানুষকে নানা ভোগান্তি ও দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।এগুলোর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর