রোববার (২৫ অক্টোবর) রাতে লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বুড়ি পুকুর পাড় সংলগ্ন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় ওয়ানশুটার গানটি পাওয়া যায়।
তবে অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, কারা রেখেছে কিংবা এ ঘটনায় কেউ জড়িত কি না, তা জানা যায়নি।
একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, ফটিকছড়ির আনাচে-কানাচে শত শত সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে অনেক ভারী অস্ত্র-শস্ত্র রয়েছে। এসব উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা নেই। তবে মাঝে মাঝে দু’একটা ছোটখাটো অস্ত্র উদ্ধার করে দায়িত্ব শেষ করে বলেও অভিযোগ করেন তারা। বিগত সময়ের বড় বড় সন্ত্রাসীদের হাতে থাকা ভারী অস্ত্র-শস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এলাকার সচেতন মহল।


