বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
26 C
Dhaka
Homeবাংলাদেশরূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ ১১:৩৭

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিট থেকে ইতোমধ্যে গত ১৭ ও ২৩ নভেম্বর- এই দুই দিন ৩৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় নানা পর্যবেক্ষণ শেষ হলে আগামী বছরের প্রথমার্ধে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর