শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
24 C
Dhaka
Homeজেলার খবরসীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ৬:২৯

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত এলাকায় দ্বিগুণ করা হয়েছে টহল। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ, নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে রাতে পাহারা, মাইকিং ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর