মঙ্গলবার (৬ জানুয়ারি) হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ও হাটহাজারী বাজার এলাকায় দুপুর ২টায় মোবাইল
কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলা দায়ের করা হয়। ৯ জন অভিযুক্তকে বিভিন্ন অপরাধে সর্বমোট ২৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে যানজট সৃষ্টি এবং গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলো-
- মো. হাসান (১৮), পিতা: মোঃ আলাউদ্দিন, সাং: আমান বাজার
- মো. মোরশেদ (৩৭), পিতা: মো. ফরিদ, সাং: আমান বাজার
- জমির উদ্দিন (২৪), পিতা: আব্দুল জাব্বার, সাং: চৌধুরী হাট
- অশোক নাথ (৩৫), পিতা: সুধাংশু নাথ, সাং: চৌধুরীহাট
- মো. আবুল হাশেম (৭০), পিতা: আব্দুল লতিফ, সাং: আমান বাজার
- মো. সাইমন (২৬), পিতা: ওবায়দুল হক, সাং: হাটহাজারী
- সাইফুল আবেদীন (৪৯), পিতা: জয়নাল আবেদীন, সাং: হাটহাজারী বাজার
- মো. তসলিম (৩৫), পিতা: মো. ইউনুস, সাং: হাটহাজারী
- মো. নুরুন নবী (৩৫), পিতা: মো. ইউনুস মিয়া, সাং: হাটহাজারী।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।


