শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
17 C
Dhaka
Homeজেলার খবরনির্বাচন-পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:৪০

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর-আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।তিনি স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালাগাল করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে তার ভাইকে গালাগাল করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর