শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরড. মো: খসরুল আলম গোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ

ড. মো: খসরুল আলম গোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ৬:৪০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খসরুল আলম।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত বহাল থাকবে।

তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৭ নভেম্বর ২০২০ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে মাসিক সম্মানী পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংক্রান্ত অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: নাজমুল আহসান কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলে দীর্ঘদিন ধরে পদটি শুন্য অবস্থায় পড়ে ছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর