Tuesday, November 24, 2026
Tuesday, November 24, 2026
27 C
Dhaka
Homeজেলার খবরহালদা নদীকে বাঁচাতে উজানের খালও রক্ষা করতে হবে: মনজুরুল কিবরিয়া

হালদা নদীকে বাঁচাতে উজানের খালও রক্ষা করতে হবে: মনজুরুল কিবরিয়া

প্রকাশ: September 9, 2026 7:37

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীকে ইউনেসকোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ (এমএবি) কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে হালদা গবেষক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদাকে বাঁচাতে হলে উজানের খালগুলোও বাঁচাতে হবে। মানিকছড়ি ও ফটিকছড়ির খালগুলো ভালো রাখতে না পারলে হালদায় মা মাছ ডিম ছাড়ার পরিবেশ হারাবে।’
তিনি বলেন, হালদা থেকে বছরে প্রায় ৮০০ কোটি টাকার পোনা উৎপাদন হয়। চট্টগ্রাম নগরের পানির চাহিদা মেটাতে প্রতিদিন এ নদী থেকে প্রায় ১৮ কোটি লিটার পানি উত্তোলন করা হয়। এর উৎপত্তি ও সমাপ্তি দুটিই বাংলাদেশে হওয়ায় হালদা দেশের একটি অনন্য নদী।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ির ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
কর্মশালায় স্থানীয় বক্তারা, হালদার আন্তর্জাতিক স্বীকৃতির উদ্যোগকে স্বাগত জানিয়ে নদীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফটিকছড়ির মানুষের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
তাঁরা বলেন, হালদাকে শুধু নদী হিসেবে নয়, এর উজানের খাল, জলপ্রবাহ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে সমন্বিতভাবে সংরক্ষণ করতে হবে।
কর্মশালায় প্রশাসন, বন বিভাগ, গবেষক, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর