মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরছাড়পত্রে বাড়তি টাকা নেয়ার অভিযোগ ফটিকছড়ির পাইন্দং মাদ্রাসার সুপার বিরুদ্ধে

ছাড়পত্রে বাড়তি টাকা নেয়ার অভিযোগ ফটিকছড়ির পাইন্দং মাদ্রাসার সুপার বিরুদ্ধে

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৪২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ফি আদায় ও অভিভাবকদেরকে হয়রানির অভিযোগ উঠেছে।

সর্বশেষ দাখিল পরীক্ষার ছাড়পত্র (টিসি) নিতে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার ও সহকারী সুপারের বিরুদ্ধে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ছাড়পত্র নিতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে।

অভিযোগকারী অভিভাবক মাস্টার আজিজের দাবি, তার ভাগ্নি চলতি বছর ওই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ২০ সেপ্টেম্বর আলিমে ভর্তির জন্য ছাড়পত্র নিতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছে ২ হাজার টাকা দাবি করে। তিনি ১ হাজার টাকা দিতে চাইলে সহকারী সুপার মাওলানা খোরশেদুল আলম জানান, সুপারের নির্দেশ, ছাড়পত্রের জন্য ২ হাজার টাকা নেওয়া হবে। পরে বাধ্য হয়ে ২ হাজার টাকা পরিশোধ করে ছাড়পত্র নেন বলে দাবি করেন মাস্টার আজিজ।

এ বিষয়ে জানতে উপজেলার অপর প্রতিষ্ঠান ফটিকছড়ি জামেউল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাড়পত্র বাবদ সর্বসাকুল্যে আরো অনেক কম টাকা নেওয়া যেতে পারে কিন্তু ২ হাজার টাকা নেওয়ার অভিযোগ অতিরিক্ত।

তবে পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুপার ও সহকারী সুপারের যোগসাজশে এমন ঘটনা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে আগামী বুধবার জরুরি সভা আহ্বান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান মার্কশিট বা প্রশংসাপত্রের জন্য জোরপূর্বক টাকা নিতে পারে না। এ বিষয়ে ইউএনওর নির্দেশনা রয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর