মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরড. মোহাম্মদ আতাউর রহমান গোবিপ্রবির নতুন প্রো-ভিসি 

ড. মোহাম্মদ আতাউর রহমান গোবিপ্রবির নতুন প্রো-ভিসি 

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:২৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তার এই নিয়োগের মেয়াদ বহাল থাকবে। নতুন দায়িত্বে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পরে পদটি শুন্য হলে আজ প্রো-ভিসি পদে অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর