শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরপুলিশের গাড়িতে আগুন,২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের গাড়িতে আগুন,২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৮:২৭

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে ২২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর