বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
29 C
Dhaka
Homeবিনোদনবিষাদময় লাগে কারিনা ছাড়া আমার কাছে ঈদ : কায়সার হামিদ

বিষাদময় লাগে কারিনা ছাড়া আমার কাছে ঈদ : কায়সার হামিদ

প্রকাশ: মে ২৭, ২০২৬ ৮:৩৩

অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার সম্প্রতি মারা গেছেন। তার মৃত্যু মেনে নিতে পারছে না শোকাহত পরিবার। তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেন।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে দেওয়া তার পোস্টটির বিশেষ কারণ, এবারই প্রথম আদরের মেয়েকে ছাড়া ঈদ উদ্‌যাপন করবেন তিনি।

এ দিন পারিবারিক একটি ছবি শেয়ার করে কায়সার হামিদ জানান, এবারের ঈদ তার জন্য আনন্দের নয়, বরং গভীর শোকের। মেয়েকে হারানোর কষ্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে ইঙ্গিত দেন।

তিনি লেখেন, ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ অকাশে উড়ে চলে গেছে, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষ কে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কি না আমাদের মাঝে নেই।

তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালন করছেন, তবে প্রতিটি মুহূর্তেই মেয়ের অনুপস্থিতি অনুভূত হচ্ছে। সবশেষে তিনি লিখেছেন, আমার রাজকন্যা তুমি আমাদের সঙ্গেই আছো। তোমাকে জানাই ঈদ মোবারক।

এর আগে একাধিক পোস্টে তিনি মেয়ের স্মৃতি স্মরণ করে আবেগঘন কথা লিখেছিলেন। সেখানে তিনি জানান, মেয়ের অকাল প্রয়াণ মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে এবং প্রতিদিনই সেই শূন্যতা অনুভব করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর