শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeবিনোদনপৃথিবী থেকে বিদায় নিলেন অভিনেত্রী নাসিমা খান

পৃথিবী থেকে বিদায় নিলেন অভিনেত্রী নাসিমা খান

প্রকাশ: অক্টোবর ১১, ২০২৬ ৮:৩২

না ফেরার দেশে পাড়ি জমালেন এক সময়ের বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান।

রোববার (১১ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালে মৃত্যু হয়েছে তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তারপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এই সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন এ অভিনেত্রী।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে এক জনপ্রিয় মুখ ছিলেন নাসিমা খান। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

নাসিমা খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। সিনেমাগুলো বিভিন্ন সময়ে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর