শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka
Homeচাকরিবয়স ৩৫ হলেও আবেদনের সুযোগ আছে আনসার-ভিডিপিতে

বয়স ৩৫ হলেও আবেদনের সুযোগ আছে আনসার-ভিডিপিতে

প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:১৫

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। ‘উপসহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)
পদের সংখ্যা: ১ পদে ৫ জন

পদের বিবরণ:

  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল ফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-১২১৯।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদনপাত্র পাঠাতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর