রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
30 C
Dhaka

ট্রাম্প এবার মুখ খুললেন বাংলাদেশি নারীকে হাতুড়িপেটায় হত্যার

0
নীলুফার ইয়াসমিন ও হাতুড়িপেটার দৃশ
নীলুফার ইয়াসমিন ও হাতুড়িপেটার দৃশ

গত ২ এপ্রিলের এই ঘটনা নিয়ে শুক্রবার (১০ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টের সঙ্গে হত্যাকাণ্ডের ভিডিও-ও সংযুক্ত করেছেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত জো বাইডেন এবং কংগ্রেসের কট্টরপন্থী ডেমোক্র্যাটরা হাইতি থেকে আসা একজন অবৈধ বিদেশি অপরাধীকে আমাদের দেশে ছেড়ে দিয়েছিল। সে ফ্লোরিডার একটি গ্যাস স্টেশনে একজন নিরপরাধ নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তার এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি নিশ্চিতভাবেই অন্যতম ভয়াবহ এক দৃশ্য।’

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘এই জানোয়ারটিকে এখানে থাকতে দেয়া হয়েছিল কারণ বাইডেন প্রশাসন তাকে এবং সমস্ত হাইতিবাসীকে টেম্পোরারি প্রোটেক্টিভ স্ট্যাটাস প্রদান করেছিল। এটি একটি ব্যাপকভাবে অপব্যবহৃত এবং প্রতারণামূলক কর্মসূচি। আমার প্রশাসন এটি বাতিল করার জন্য কাজ করছে, কিন্তু উম্মাদ উদারপন্থী ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন।’

‘এই একটি হত্যাকাণ্ডই এই কট্টরপন্থী বিচারকদের জন্য যথেষ্ট হওয়া উচিত। তারা যেন আমার প্রশাসনের অভিবাসন নীতিতে বাধা দেয়া বন্ধ করে এবং আমাদের এই প্রতারণা চিরতরে শেষ করার সুযোগ দেয়’-যোগ করেন ট্রাম্প।

তিনি আরও লিখেছেন, ‘আমার সহযোগী রিপাবলিকান এবং সত্যি বলতে সাধারণ জ্ঞানসম্পন্ন সকল আমেরিকানদের বলছি, জো বাইডেন এবং ডেমোক্র্যাট পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করেছে। তারা সারা বিশ্বের কোটি কোটি অপরাধী, উন্মাদ এবং মানসিকভাবে বিকৃত মানুষদের আমাদের সম্পূর্ণ উন্মুক্ত সীমান্ত দিয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই এ দেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে।’

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, আপনি যদি তৃতীয় বিশ্বকে আমদানি করেন, তবে আপনি নিজেই তৃতীয় বিশ্বে পরিণত হবেন। ডেমোক্র্যাটদের গত চার বছরের শাসনামলে ঠিক সেটিই ঘটেছে। আমরা নির্বাসনের মাধ্যমে দ্রুত এই অধঃপতন রোধ করার চেষ্টা করছি। কিন্তু ডেমোক্র্যাটরা যদি আবারও ক্ষমতায় আসার সুযোগ পায়, তবে তারা সাথে সাথে সীমান্ত পুনরায় খুলে দেবে এবং আমেরিকাকে আবারও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করবে।’

পোস্টের শেষ অংশে ট্রাম্প লিখেছেন, ‘অনুগ্রহ করে এই নিরপরাধ মহিলার পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমরা নিশ্চিত করব যেন এই ঘটনায় দ্রুত এবং কঠোর বিচার নিশ্চিত করা হয়। আমি আপনাদের এই ভিডিওটি দেখার পরামর্শ দেব না, কারণ এটি অত্যন্ত ভয়াবহ। কিন্তু ডেমোক্র্যাটরা কাদের সুরক্ষা দিচ্ছে এবং এত কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরেও তারা কাদের আমাদের দেশে ঢুকাতে চায়, তা মানুষকে দেখানোর জন্য এই ভিডিওটি প্রকাশ করা আমি আমার দায়িত্ব বলে মনে করেছি।’

দীর্ঘ এই পোস্টে নিলুফার ইয়াসমিনের নাম এবং তার বাংলাদেশি পরিচয়ের কথা উল্লেখ করেননি ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, আসন্ন মিডটার্ম ইলেকশনের রায় রিপাবলিকানদের পক্ষে আনতেই এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তিনি। ইরান যুদ্ধের কারণে এই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মোবাইল সঙ্গে থাকায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বহিষ্কার

0
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আজ শুক্রবার (১০ এপ্রিল ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৭৮.৬০ শতাংশ। ৪,৪৫২ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩,৩৯৯ জন। অনুপস্থিত ছিলো ৯৫৩ জন এবং একজন শিক্ষার্থীর কাছে মোবাইল থাকায় তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও বিজ্ঞান শাখার অধীনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শেষ হলো। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহায়তায় আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পেরেছি।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি তেহরান

0
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালির উদ্দেশে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

জানা যায়, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

 

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

0

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

এদিন রুহুল কবির রিজভী জানান, আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা।

মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান রিজভী। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা।

আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

পাকিস্তান সফরে প্রথমবারের মত জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা

0

আগামী ৩ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৯-এর অংশ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সিরিজ শেষে ১২ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে, যা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হারের পর কিছুটা চাপে রয়েছে দলটি। অন্যদিকে, জিম্বাবুয়ে রয়েছে সপ্তম স্থানে। তারা তাদের সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই হেরে আত্মবিশ্বাসে কিছুটা পিছিয়ে রয়েছে।

তবে প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগকে ইতিবাচকভাবেই দেখছে জিম্বাবুয়ে দল। নতুন কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে চায় তারা।

সূচি অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল পাকিস্তানে পৌঁছাবে জিম্বাবুয়ে নারী দল। সফরকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দুই দলই।

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

0

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি ২-এর খোলা কার পার্কিং থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম সোনা এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পলিশ।

হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে আজ এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন।

গোপন তথ্যের ভিত্তিতে, কার পার্কিং এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে গেলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে এপিবিএন অফিসে আটক করে নিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।

মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছে। মফিদুল দীর্ঘদিন বিমানবন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। সোনা ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরও ১০বিল পাস জাতীয় সংসদে

0

শুক্রবার (১০ এপ্রিল)  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।

অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে।

বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল বিশেষ কমিটি।

এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’;  দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিদ্যুতের বড় অপচয় হচ্ছে অটোরিকশার অবৈধ চার্জিংয়ে

0
অবৈধ অটোরিকশা
অবৈধ অটোরিকশা

তেলের এই সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে অফিস-আদালতের সময় কমানো হলেও রাজধানীর সড়কে সয়লাব প্রায় ১৫ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা। সারাদেশে এ সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ।

কয়েকজন অটোরিকশাচালক জানান, আমরা গরিব মানুষ, আর কী করে খাব? এটি ছাড়া আর কোনো কর্ম আমরা শিখিওনি, জানিও না। আমরা জানি এটা অবৈধ। এখন কী করব? পেটের দায়ে করছি।

প্রতিটি অটোরিকশা দৈনিক বিদ্যুৎ খরচ করে গড়ে ৬ থেকে ৯ ইউনিট। সেই হিসেবে প্রতিদিন সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হচ্ছে এই খাতে। মাসে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭২০ গিগাওয়াট-ঘণ্টার বেশি। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন যে হাজার হাজার টন আমদানিকৃত ফার্নেস অয়েল ও গ্যাস পুড়ছে তার বড় অংশই অপচয় হচ্ছে অবৈধ চার্জিং সিন্ডিকেটের কারণে।

রাজধানীর মোহাম্মদপুর ও সবুজবাগসহ বেশ কয়েকটি রিকশার গ্যারেজ ঘুরে দেখা যায়, অবৈধভাবে চলছে বৈদ্যুতিক চার্জের ব্যবস্থা। এক মিটারেই চার্জ দেয়া হচ্ছে কয়েকটি গ্যারেজের রিকশা। কোথাও আবার সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে নেয়া হচ্ছে অবৈধ সংযোগ। অন্যদিকে, এসব গ্যারেজ টিকিয়ে রাখতে স্থানীয় নেতাদের মাসে বড় একটা চাঁদা দেয়ার কথাও স্বীকার করছেন মালিকরা।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংকটে ক্রমেই চাপ বাড়বে বিদ্যুতের ওপর। তবে অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে এর চার্জিং পদ্ধতি একটি শৃঙ্খলায় আনার পরামর্শ দিচ্ছেন তারা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ডেসকো-ডিপিডিসি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বৈধতা আনতে পারত। মিটার দিতে পারত। তাদের কাছ থেকে যদি চার্জটা (মূল্য) নেয়া যায়, তাহলে এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যেত।

জরুরি সতর্কবার্তা,লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য 

0

বুধবারের (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

তবে, এই হামলাই শেষ নয়; লেবাননে আরও ভয়ংকর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল।

এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো।

এলাকাগুলো হলো, সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো (আল-শিয়ার কাছে)।

 

গত ২৪ ঘণ্টায় রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৫১

0
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. আ. রশিদ (৫৮), অন্তর মোল্লা (১৯), রাসেদ (৪০), মো. ইলিয়াস (৩০), মো. কামাল (৪৫), মো. মিরাজ হোসেন (২৬), মোছা. সেলিনা (৩০), মো. রাজন (২৪), হোসেন ইমাম (৪০), মো. সিরাজুল ইসলাম (২৫), নাসির উদ্দিন রিয়াদ (২৫), মিরাজ (২১), মো. জসিম (৩০), মো. চাঁন (২৪), ওসমান আমিন জয় (৩২), অমিত আহমেদ (২৫), মো. সজীব (২৪), মো. সজীব ওরফে হৃদয় (২৬), মো. শামিম তালুকদার ওরফে ছগির (৫০), মো. তন্ময় হাসান (২০), মো. সাগর (২২), মো. শামীম, মো. আলমগীর হোসেন ওরফে কোবরা আলমগীর, ফেকু আলম, মো. মাসুদ রানা ওরফে রনি (৩৫), মো. তামিম আহম্মেদ (১৯), মো. আশিক (১৯), মো. ফারুক (১৮), মো. জিসান (১৮), মো. সুজন শেখ (৩৫), মো. রায়হান (৪৫), মোহাম্মদ তানজিনুল ইসলাম (৩৫), মো. আরমান সরকার (২৭), মো. মনুসুর মিয়া (৩৭), মো. সামিদুর রহমান (৩০), মো. শাকিব (২০), মো. ইসমাইল (২০), মো. সামসুদ্দীন সবুজ (৪৩), মো. ইয়ার হোসেন ওরফে বেধুন (২৮), মো. শামীম (২১), মো. মিলন মন্ডল (৩৩), শাহ আলম (২৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুন্না (২৩), মো. রিয়ান মিয়া (২৫), মো. আশিক (৩০), মো. ফারুক হোসেন রকি (৩০), চাঁন মিয়া (২৭), মো. রাসেল শিকদার (৩২), মো. সাইদার সরদার (৬২) ও মো. ইমরান (৩৫)।

পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।