রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
30 C
Dhaka

রাহুলের শেষ সিনেমা ‘ছবিওয়ালা’ বিনামূল্যে প্রদর্শিত হবে তার স্মরণে 

0
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পরিচালক শুভ্রজিৎ বাপ্পার এই ছবিটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতেই মুক্তি দিচ্ছেন। প্রেক্ষাগৃহ মালিকদের সহযোগিতা পেলে ছবিটি দর্শকদের বিনামূল্যে দেখানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে ‘বিশ্বকর্মা’ নামের একজন চিত্রগ্রাহককে ঘিরে, যে চরিত্রে অভিনয় করেছেন রাহুল। সংসারের অভাব আর অবহেলার মাঝেও বিশ্বকর্মা মৃত মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

প্রথমে সিনেমাটির নাম ‘নেগেটিভ’ থাকলেও রাহুলের মৃত্যুর পর আবেগঘন সম্মানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ছবিওয়ালা’। ছবিতে আরও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। রূপম ইসলাম ও সোমলতার কণ্ঠে গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। সব মিলিয়ে, ‘ছবিওয়ালা’ এখন কেবল একটি চলচ্চিত্র নয়, বরং প্রিয় অভিনেতার প্রতি টলিউডের এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

ইরান টোল বেঁধে দিলো হরমুজ প্রণালিতে, লাগবে চীনা মুদ্রা

0
হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

গুরুত্বপূর্ণ এ বাণিজ্যপথে যেসব জাহাজ পার হবে তাদেরকে আগে থেকেই এ টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর এই টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে বলেও জানিয়েছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে।

অপরদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ১ ডলার করে টোল পরিশোধ করতে হবে বলে মার্কিন আরেক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি। আর যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, সেগুলোকে কোনো ফি দিতে হবে না।

প্রতি ব্যারেল তেল থেকে ১ ডলার নেওয়ার অর্থ হলো সুপার ট্যাংকার বা অনেক বিশাল জাহাজগুলোকে হরমুজ পার হতে টোল বাবদ খরচ করতে হবে কয়েক মিলিয়ন ডলার।

ইরানের দাবি অনুযায়ী, এখন থেকে হরমুজ প্রণালি পার হতে ইমেইলের মাধ্যমে জাহাজ কোম্পানিকে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। ইরানি কর্তৃপক্ষই শুধুমাত্র এটির অনুমোদন দেবে। আর এই টোল দিতে হবে প্রণালিতে প্রবেশের আগেই এবং শুধুমাত্র বিটকয়েন এবং চীনা ইউয়ানে টোল গ্রহণ করবে ইরান।

এছাড়া, জাহাজ যেতে হবে ইরান উপকূলের কাছ দিয়ে; অর্থাৎ কাশেম এবং লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে জাহাজ নিতে হবে।

সেইসঙ্গে জানানো হয়েছে, ইরানের বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে হরমুজ পার হতে পারবে। কিন্তু, শত্রুভাবাপন্ন দেশের জাহাজ পার হতে হয় দেরি হবে নয়তো যেতেই দেওয়া হবে না।

ক্রিপ্টো কারেন্সি ও ইউয়ানে টোল নিতে চাওয়ার কারণ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। তাই, তাদের জন্য ডলারে টোল নেওয়া খুবই কঠিন হবে। অপরদিকে ক্রিপ্টো কারেন্সি শনাক্ত করা যায় না। আর ইউয়ানে টোল নিলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর তাদের নির্ভরশীল হতে হবে না।

ইরানের আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ান দিয়ে ইতোমধ্যে টোল আদায় শুরু করেছে তেহরান। তবে, এই ব্যবস্থা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপসাগরীয় আরব দেশগুলোর জন্য।

 

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড হল এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের 

0
বিশ্বরেকর্ড গড়েছেন ব্রাজিল নারী দলের লরা কারদোসো
বিশ্বরেকর্ড গড়েছেন ব্রাজিল নারী দলের লরা কারদোসো

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বতসোয়ানায় অনুষ্ঠিত বিসিএ কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথো নারী দলের বিপক্ষে এই বিরল কীর্তি গড়েন তিনি।

বিশ্বরেকর্ড গড়তে কারদোসোকে পূর্ণ ৪ ওভার বলও করতে হয়নি। মাত্র ৩ ওভার বোলিং করে ২ মেইডেনসহ ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেন তিনি। এটি নারী ও পুরুষ মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতেই বিশ্বরেকর্ডের ঘটনা। এতদিন সর্বোচ্চ ৮ উইকেট নেয়ার নজির ছিল।

লেসোথোর ১০ নম্বর ব্যাটার লিন্ডিউই পোলাকি ছাড়া বাকি সবাই কারদোসোর শিকার হয়েছেন (সেই উইকেটটি নেন মারিয়ানে আরতুর)। লরার এমন বোলিং তোপে লেসোথোর ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র ১৩ রানে। এর আগে ব্যাট করে ২০২ রান তোলা ব্রাজিল জিতেছে ১৮৯ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে এটা তাদের তৃতীয় সর্বোচ্চ বড় জয়, সবচেয়ে বড় জয়টি ২০২৪ সালে মেক্সিকোর বিপক্ষে ২৩৪ রানে।

লরা কারদোসোর এই অর্জনের আগে টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেওয়ার রেকর্ড ছিল মাত্র একটি। গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন ভুটানের সোনাম ইয়েশে। ৭ উইকেট নেয়ার ঘটনা ২টি; মালয়েশিয়ার সিয়াজ্রুল ইদ্রুস নেন ৮ রানে, বাহরানের আলী দাউদ ১৯ রানে।

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার খেলায় সেরা বোলিংয়ের রেকর্ডটি ভারতের দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ৬ উইকেট নিয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের একজন মোস্তাফিজুর রহমান। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাটার মাস্টার ৬ উইকেট পেয়েছিলেন ১০ রানের বিনিময়ে।

লরা কারদোসোর এই রেকর্ড কেবল ব্রাজিলের জন্য নয়, বরং বিশ্ব ক্রিকেটের জন্যই এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

কেমন হবে বৈশাখী সাজ 

0
বৈশাখী সাজে
বৈশাখী সাজে

বৈশাখী সাজ কেমন হবে—এ বিষয়ে জেনে নিন ।

ত্বকের যত্নে

পয়লা বৈশাখে যেহেতু সকাল সকাল বেরিয়ে যেতে হয়, তাই ত্বকের যত্ন ভালো হওয়া উচিত। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর বরফ ঘষে নিন। তৈলাক্ত ত্বকের জন্য হাইড্রেটিং ক্রিম লাগাবেন আর শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন।

যাঁদের ত্বক বেশি তৈলাক্ত, তাঁরা প্রথমে বেবি পাউডার লাগিয়ে এরপর লিকুইড ফাউন্ডেশন লাগাবেন। বেশি তৈলাক্ত ত্বক হলে প্রাইমার লাগাতে পারেন। মুখের জন্য লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। কমপেক্ট পাউডার সঙ্গে রাখবেন। প্রয়োজনে ব্যবহার করে নেবেন। হাইলাইটার হিসেবে শিমার ব্যবহার করতে পারেন।

চোখের সাজ হবে হালকা

যেহেতু এ সময় গরম বেশি থাকে, তাই ভারি সাজ না দিয়ে হালকা সাজ দেওয়া ভালো।

চোখের শ্যাডো হালকা ব্রাউনিশ বা গ্রিনিশ থাকবে। আইব্রো টাচআপ অবশ্যই দেবেন। আমরা অনেক সময় এটি দিতে ভুলে যাই। চোখে কাজল, আইলাইনার ব্যবহার করতে পারেন। এরপর আইল্যাশ লাগাবেন।

লিপস্টিক

লিপস্টিকের ক্ষেত্রে লাল রং বেছে নিতে পারেন। আই মেকআপ হালকা নিতে পারেন। পয়লা বৈশাখ যেহেতু সাদা-লালে আটকে নেই, তাই ঠোঁট সাজাতে পারেন গোলাপি, কমলা, বাদামি, হালকা গোলাপি রং দিয়ে।

আর চোখের মেকআপ ভারি হলে লিপস্টিকের ক্ষেত্রে নুড কালার ভালো মানাবে।

চুলের সাজ

চুল না ছেড়ে হালকা বেঁধে দিতে পারি। করতে পারেন সাধারণ বেণি বা ফ্রান্স বেণি বা বান। আবার সামনে একটু মেসি স্টাইল করে, পেছনটা খোঁপা করা যেতে পারে। সামনের দিকে ফ্রেন্স বেণি করে পেছনে খোঁপাও করা যেতে পারে। এ ছাড়া ডাচ বেণিও করতে পারেন।

মাঝখানে একটি সিঁথি করে খোঁপা করতে পারেন। এর পর ছোট বা বড় টিপ পরতে পারেন। কানে-গলায় পরতে পারেন মাটির অলংকার।

খোঁপা বা বেণিতে ফুল লাগাতে ভুলবেন না যেন। খোঁপা বা বেণি ফুল দিলে সাজে পরিপূর্ণতা আসবে, আকর্ষণীয় লাগবে আপনাকে।

তুরাগ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

0
রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গত ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু হল হামের উপসর্গ নিয়ে 

0
গত ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু
গত ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

 

গণমাধ্যম সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

0
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ও নাগরিক উদ্যোগ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইআরএফ ও সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সমালোচনা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সরকারকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

মন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিকার ব্যবস্থা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য কল্যাণমূলক কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ‘রিফর্ম ট্র্যাকিং’ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি গণমুখী, স্বচ্ছ ও দায়িত্বশীল মিডিয়া পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য রাখেন।

মালয়েশিয়ার ২টি জাহাজ ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে 

0
জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে
জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে

বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এবং  বৃহস্পতিবার সকালে জাহাজগুলো থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ণ কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরো জানান, জাহাজ দুটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলো। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছিলো। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিলো।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দ্রুত তেল খালাসের প্রক্রিয়া চলছে।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ১৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও ৫টি তেলবাহী জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

 

বিরোধী দল ফের ওয়াকআউট করলো সংসদ অধিবেশন থেকে 

0
ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট
ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট।

এদিন বিকালে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর প্রতিক্রিয়ায় উঠে দাড়িয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই, সংসদ থেকে ওয়াকাআউট করছি।

এইভাবে ওয়াকআউটের ঘোষণা দিয়েই জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান জামায়াত আমির। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন।

এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।ই

এর আগে, আরও দুইবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে ঘিরে প্রথমবার ওয়াকআউট তারা। এরপর আবার  ১ এপ্রিল জাতীয় সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের প্রতিকার না পাওয়ায় দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করে জামায়াত-এনসিপি।

 

ইরান হুঁশিয়ারি দিল যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর

0
যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিল ইরান
যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিল ইরান

তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত থাকাকে তারা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করছে। খবর আলজাজিরার।

ইরানি কর্মকর্তাদের মতে, দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির মূল শর্তই ছিল পুরো অঞ্চলজুড়ে ইসরায়েল ও আমেরিকার সকল প্রকার সামরিক তৎপরতা বন্ধ রাখা। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল।

ইরানের দাবি, গতকাল দেশটির মধ্যাঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং লেবাননে ক্রমাগত হামলা প্রমাণ করে, প্রতিপক্ষ পক্ষগুলো সমঝোতার বিষয়ে আন্তরিক নয়। হামলার এই ধারা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের নতুন কৌশল

কূটনৈতিক আলোচনায় হরমুজ প্রণালিকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিয়েছে তেহরান। বিশ্ব জ্বালানি বাজারে এই জলপথের গুরুত্ব বিবেচনা করে ইরান ঘোষণা করেছে, এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর তারা নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ জাহির করে ইরান আসলে এই জটিল পরিস্থিতিতে নিজেদের বিজয় নিশ্চিত করতে চাইছে।

নজর এখন ইসলামাবাদে

এতসব নাটকীয়তা ও হুমকির মাঝেই ইরানি প্রতিনিধি দল আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) সেখানে বহুল প্রতীক্ষিত এই কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী অবস্থান এবং অন্যদিকে ইরানের শান্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর হুমকি- সব মিলিয়ে ইসলামাবাদ বৈঠক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।