সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
25 C
Dhaka

দারিয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ২জন নি-হত

0

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ‘তাকওয়া পরিবহণ’–এর একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার অভিমুখে যাচ্ছিল। বাসটি কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠায়।

জিএমপি কোনাবাড়ী থানার পরিদর্শক ইফতেখার হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আর কখনোই আগের অবস্থানে ফিরবে না হরমুজ প্রণালি : আইআরজিসি

0
হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী কমান্ড জানায়, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো আর ইরানের সমুদ্রসীমায় প্রভাব বিস্তার করতে পারবে না।

আইআরজিসি নৌবাহিনী জোর দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট (ইসরায়েল) শাসনের জন্য। একই সঙ্গে সার্বভৌমত্ব এবং পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় যেকোনো অস্থিতিশীলতামূলক হস্তক্ষেপ রুখে দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের শীর্ষ কর্মকর্তাদের ঘোষিত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো–পারস্য উপসাগরে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা উপকূলবর্তী দেশগুলো নিজেরাই নিশ্চিত করবে।

এই প্রস্তুতির অংশ হিসেবে নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি, উন্নত নজরদারি ব্যবস্থা এবং সমন্বিত কুইক রিঅ্যাকশন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের আঞ্চলিক জলসীমা সুরক্ষা নিশ্চিত করে প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিরবচ্ছিন্ন রাখা।

ইরানি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই নতুন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার বা পুনরায় সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দ্রুত, কার্যকরী এবং শক্তিশালী জবাব দেয়া হবে।

সূত্র: প্রেস টিভি

নভোচারীরা সোমবার চাঁদের অদৃশ্য পাশে পৌঁছাবেন

0

সোমবার (৬ এপ্রিল)ঐতিহাসিক ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীর চাঁদের অদৃশ্য বা দূরবর্তী পাশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্য দিয়ে তারা পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছাবেন, যেখানে এর আগে কোনো মানুষ কখনও যায়নি।

নাসা জানিয়েছে, বুধবার উৎক্ষেপণের পর থেকে মিশনটি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তিনজন মার্কিন নভোচারী ও একজন কানাডীয় নভোচারী নিয়ে গঠিত এই দলটি বর্তমানে চাঁদের অভিকর্ষ বলয়ের দিকে অগ্রসর হচ্ছে। সোমবারের মধ্যেই তারা মানব ইতিহাসে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের নতুন রেকর্ড গড়বে।

মিশনের পাইলট ভিক্টর গ্লোভার বলেন, পৃথিবী এখন বেশ ছোট দেখাচ্ছে, আর চাঁদ ক্রমেই বড় হয়ে উঠছে।

১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনের পর এই প্রথম মানুষ আবার চাঁদের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫৪ বছর পর মানব মহাকাশ অভিযানে এটি নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তবে সফল যাত্রার মাঝেও একটি বিব্রতকর সমস্যা দেখা দিয়েছে। ওরায়ন মহাকাশযানের টয়লেট ঠিকমতো কাজ করছে না। উৎক্ষেপণের পর থেকেই এটি বারবার বিকল হয়ে পড়েছে। আপাতত নভোচারীদের বিকল্প ইউরিন সংগ্রহ ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে। প্রকৌশলীদের ধারণা, বরফ জমে নিষ্কাশন লাইনে বাধা সৃষ্টি হয়েছে।

নাসার ওরায়ন কর্মসূচির উপব্যবস্থাপক ডেবি কর্থ বলেন, মহাকাশে টয়লেট ব্যবস্থা সব সময়ই একটি চ্যালেঞ্জ। তিনি জানান, বাথরুম থেকে দুর্গন্ধের অভিযোগও পাওয়া গেছে।

অন্যদিকে নভোচারীদের মনোবল বেশ চাঙা রয়েছে। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, মহাকাশ থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পেরে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়েছেন।

নাসা ইতোমধ্যে চাঁদের বিখ্যাত ওরিয়েন্টালে বেসিনের ছবি প্রকাশ করেছে, যেটিকে অনেকেই চাঁদের “গ্র্যান্ড ক্যানিয়ন” বলে থাকেন। এই বিশাল গহ্বরটি মানুষের চোখে এত স্পষ্টভাবে এই প্রথম ধরা পড়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ওরায়ন মহাকাশযান চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনটি ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ নামানোর বৃহৎ পরিকল্পনার অংশ। নাসার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে সেখানে নভোচারী অবতরণ করানো। সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ রুম থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

0
নি-হত রাশেদুল আনোয়ার 
নি-হত রাশেদুল আনোয়ার 

রবিবার (৫ এপ্রিল )দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে তালাবদ্ধ একটি রুম থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের লা/শ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে আরমান নামে অপর এক যুবককেও অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে।

একটি সূত্র জানায়, তারা দুই বন্ধু মিলে এই রুমে রাতে মদ সেবন করে। অতিরিক্ত মদ সেবনের কারণে এই নেতা মারা যেতে পারে।অপর অচেতন ব্যক্তিকে একই রুম থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটভাটা এলাকায় করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১০)।

স্থানীয়রা জানান, মাসখানেক আগে ইটভাটার জন্য ফসলি জমি থেকে উপর্যুপরি মাটি কাটার ফলে আনুমানিক ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।এতে করে সেখানে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে যায়। রবিবার সকালে ওই দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ এই গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য যে, ফটিকছড়ি উপজেলার আনাচে-কানাচে ফসলি জমির মাটি কেটে এমন শত শত গর্তের জন্ম দিয়েছে মাটিখেঁকো সন্ত্রাসীরা।

ভয়াবহ রোগের লক্ষণ হতে পারে গরম সহ্য করতে না-পারা

0

গরমে বাইরে বের হলেই মাথা ঘোরে, অস্বস্তি লাগে, হঠাৎ খুব ক্লান্ত হয়ে পড়েন? অনেকেই ভাবেন এটা স্বাভাবিক গরমের প্রভাব। কিন্তু বিষয়টা সব সময় এতটা সহজ নয়। আপনার শরীর যদি গরমের সঙ্গে মানিয়ে নিতে না পারে, তাহলে সেটি হতে পারে হিট ইনটলারেন্স বা গরম সহ্য করতে না পারার সমস্যা।

হিট ইনটলারেন্স বা তাপ অসহিষ্ণুতা এমন একটি অবস্থা, যেখানে শরীর নিজের স্বাভাবিক তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে গরম পরিবেশে থাকলেই শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায় অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা মাথা ঘোরা শুরু হয়।

যেসব লক্ষণকে হালকাভাবে নেবেন না

গরমে অস্বস্তি হওয়া স্বাভাবিক, কিন্তু নিচের লক্ষণগুলো বারবার হলে সতর্ক হওয়া জরুরি—

  • অস্বাভাবিক ক্লান্তি
  • অতিরিক্ত ঘাম
  • মাথাব্যথা
  • মাথা হালকা লাগা বা ঘোরা
  • দ্রুত হৃদস্পন্দন
  • বমি বমি ভাব
  • দ্রুত শ্বাস নেওয়া
  • মনোযোগ কমে যাওয়া
  • আচরণ বা মুডে পরিবর্তন
    এই লক্ষণগুলো অন্য রোগের সঙ্গেও মিল থাকতে পারে। তাই সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

কেন হয় এই সমস্যা

হিট ইনটলারেন্সের মূল কারণ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা। অনেক সময় এর পেছনে থাকে অটোনোমিক নার্ভাস সিস্টেমের সমস্যা, যাকে বলা হয় ডিসঅটোনোমিয়া। এর সঙ্গে সম্পর্কিত কিছু কারণ—

  • ভিটামিন বি১২-এর ঘাটতি
    ডায়াবেটিস
  • থাইরয়েড সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজম
  • অতিরিক্ত মদ্যপান
  • পারকিনসনস রোগ
  • গিলিয়ান-বারে সিনড্রোম এটি একটি অটোইমিউন রোগ

ঝুঁকিতে কারা:

সবাই সমানভাবে গরম সহ্য করতে পারে না। কিছু মানুষ একটু বেশি সংবেদনশীল—

  • শিশু ও বয়স্করা
  • গর্ভবতী নারী
  • মেনোপজে থাকা নারী
  • যারা নিয়মিত ব্যায়াম করেন না
  • কিছু নির্দিষ্ট ওষুধ যেমন—অ্যান্টিডিপ্রেসেন্ট বা প্রেসার কমানোর ওষুধ গ্রহণকারীরা
  • যারা দীর্ঘ সময় গরম পরিবেশে থাকেন।
  • সমাধান:
  • হিট ইনটলারেন্স পুরোপুরি নিরাময় না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব—
  • প্রচুর পানি পান করুন
  • গরমে অযথা বাইরে না যাওয়া
  • ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখা
  • ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা
  • যদি ডায়াবেটিস বা থাইরয়েডের মতো কোনো রোগ থাকে, সেটি নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ।

প্রতিরোধই সেরা উপায়: গরমে সমস্যা এড়াতে ছোট কিছু অভ্যাসই বড় পার্থক্য গড়ে দিতে পারে—

  • নিয়মিত পানি পান
  • রোদে কম সময় থাকা
  • ফ্যান বা এসি ব্যবহার
  • অ্যালকোহল এড়িয়ে চলা
  • ঠান্ডা পানি বা আইস প্যাক সঙ্গে রাখা
  • অবহেলা করলে কী হতে পারে?

হিট ইনটলারেন্সকে হালকাভাবে নিলে বড় সমস্যায় পড়তে পারে। যেমন পেশিতে টান বা ব্যথা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, দ্রুত পালস, ত্বকে জ্বালা বা ফুসকুড়ি। আর সবচেয়ে মারাত্মক হিট স্ট্রোক, সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

তাই গরমে একটু বেশি কষ্ট হচ্ছে এটা শুধু আবহাওয়ার দোষ ভেবে এড়িয়ে যাবেন না। শরীরের এই ছোট ছোট সংকেতই বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই নিজের শরীরের কথা শুনুন, যত্ন নিন, আর প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন।

সূত্র: হেলথ

৭ বলে ৭ ব্যাটার ‘হিট আউট’

0
হিট আউট
হিট আউট

শুক্রবার (৩ এপ্রিল) ৫ম রাউন্ডের ‘সি’ গ্রুপের দ্বিতীয় খেলায় এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। দলের হয়ে ওপেনার নীলাচল সেঞ্চুরী হাঁকান। ৬৭ বল খেলে ১৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে তিনি ১০৭ রানের ইনিংস খেলেন। বাকলিয়া একাদশের সামি ৩টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে বাকলিয়া একাদশের ইনিংসে ইভান রহমানকে নিয়ে আপত্তি উঠে। জানা গেছে, চট্টগ্রাম জেলা দলের হয়ে খেলার সময় কোচের সাথে শৃঙ্খলাভঙ্গ জনিত কারণে তার রেজিস্ট্রেশন স্থগিত রাখে আয়োজকরা। এ বিষয়ে সদ্য সাবেক এডহক কমিটি বৈঠক করলেও সিদ্ধান্ত না হওয়া ও সিসিএস’র বৈঠকেও ইভানের শৃঙ্খলা বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় তিনি অনিবন্ধিতই থেকে যান।

পুরো বিষয় জানতে পেরে ক্রিসেন্ট ক্লাব প্রতিবাদ জানায় এবং কমিটির হস্তক্ষেপে চতুর্থ ওভারের ৫ম বলে ব্যাটিংরত অবস্থায় ইভানকে তুলে নেয়া হয়। এর পরপরই শুরু হয় অভাবনীয় সেই প্রতিবাদ। ওভারের পঞ্চম বল থেকে শুরু করে টানা ৭ বলে বাকলিয়ার ৭ জন ব্যাটার নিজেদের স্টাম্পে আঘাত করে ‘হিট আউট’ হয়ে সাজঘরে ফেরেন।

এর ফলে ক্রিসেন্ট ক্লাবের বোলার হাবিব তার এক ওভারে টানা ৫ বলেই ৫টি উইকেট পান। শেষ পর্যন্ত মাত্র ৪.৫ ওভারে ২৩ রানে অলআউট হয় বাকলিয়া একাদশ। ক্রিসেন্ট ক্লাব ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায়। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান নীলাচল। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে ব্যাটারদের ‘হিট আউট’ হওয়ার ঘটনাটি।

এমন অদ্ভুত আচরণের কারণ হিসেবে বাকলিয়া একাদশের কোচ আমিনুল হক জানান, এটি ছিল তাদের তাৎক্ষণিক প্রতিবাদ। তিনি বলেন, “ইভান একজন প্রতিভাবান খেলোয়াড়। তাকে যেভাবে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে, সেই মুহূর্তটা আমাদের জন্য কষ্টের ছিল। আমরা ঝগড়াঝাটি বা মাঠ ত্যাগ না করে হিট আউট হওয়ার মাধ্যমেই আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।”

এই ঘটনা নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। শৃঙ্খলা কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

কনক চাঁপা পাচ্ছেন আজীবন সম্মাননা ,কাঙালিনী সুফিয়া বিশেষ সম্মাননায় 

0
শিল্পী কনক চাঁপা
শিল্পী কনক চাঁপা

আগামী ৭ এপ্রিল বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫। এর এবারের এই আসরে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন শিল্পী কনক চাঁপা ও বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন কাঙালিনী সুফিয়া।

খবরটি গণমাধ্যমক নিশ্চিত করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম।হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীরা।

 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে হারালো আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার

0

আজ রোববার (৫ এপ্রিল) নতুন করে এই তালিকায় যোগ হয়েছে আরও দুটি মার্কিন সামরিক বিমান ও দুটি হেলিকপ্টার। ইরানের সামরিক বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এই খবর দিয়েছে।

আজ রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন উদ্ধার অভিযানের পর ইরানি বাহিনী দক্ষিণ ইস্পাহানে দুটি সি-১৩০ সামরিক বিমান এবং দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে।

এর আগে, গত শুক্রবার আলাদা দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে ইরান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন মানববাহী বিমানের সংখ্যা দাঁড়িয়েছিল সাতে। গতকাল শনিবার (৪ এপ্রিল) একজন মার্কিন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। তবে আজকের ধ্বংস হওয়া বিমানের সংখ্যা যোগ করে ঠিক কতটি সামরিক বিমান যুক্তরাষ্ট্র হারিয়েছে সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।

গত মাসে মার্কিন বিমান বাহিনীর আরও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত ও ক্ষতিগ্রস্ত হয়। এখানে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো-

২ মার্চ : কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ারের’ (নিজেদের মধ্যে ভুলবশত হামলা) ঘটনায় কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলার আঘাতে আঘাতে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে যুদ্ধবিমানগুলোর ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ সপ্তাহে জানিয়েছেন, ওই তিন যুদ্ধবিমানের পাইলটরা পুনরায় ইরানে বিমান হামলায় অংশ নিতে শুরু করেছেন।

১২ মার্চ : ইরাকে একটি কেসি-১৩৫ জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন ক্রু নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, জ্বালানি সরবরাহকারী এই বিমানটি শত্রুপক্ষ বা নিজেদের কোনো হামলায় ভূপাতিত হয়নি; বরং ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নেওয়ার সময় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের কবলে পড়েছিল। এ ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

২৭ মার্চ : সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি ই-৩ সেন্ট্রি (আকাশপথে সতর্ক সংকেত ও নিয়ন্ত্রণকারী বিমান) রানওয়েতে থাকা অবস্থায় ধ্বংস হয়। সিএনএন জানিয়েছে, ওই বিমান ঘাঁটিতে হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন, তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সূত্র অনুযায়ী, একটি মার্কিন ট্যাঙ্কার বিমানও সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এছাড়া, গত মাসে একটি মার্কিন এফ-৩৫ ফাইটার জেট মধ্যপ্রাচ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, বিমানটি ইরানি হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সংসদে সরকারি চাকরি সংশোধনী বিল পাস

0
জাতীয় সংসদ
জাতীয় সংসদ

রোববার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত হলে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এদিন সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বিলটি পাসের পক্ষে-বিপক্ষে ভোট চান। একপর্যায়ে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।

এর আগে দুই দিনের বিরতির পর রোববার বিকেল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এতে সভাপতিত্ব করছেন। দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করছেন সংসদ সদস্যরা।

এদিকে সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশনে ৪০ মিনিট বিরতি দেয়া হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই বিরতি ঘোষণা করেন। এরমধ্যে প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট সাউন্ড সিস্টেমের মেরামত কাজের জন্য বিরতি দেয়া হয়েছে।